রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৩২)
X

মাদক তৈরি ও পাচারের মামলায় জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন মিশরের একটি আদালত।

শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। ৩৯ বছর বয়সী সারাহ খলিফা ‘মিশন ইমপসিবল’ অনুষ্ঠানের উপস্থাপনা করে পরিচিতি পান।

আদালতের অভিযোগ, আসামিরা মাদক তৈরির উপকরণ সংগ্রহ, কৃত্রিম মাদক উৎপাদন ও পাচারের জন্য সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছিলেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগও রয়েছে।

অভিযানে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়। দুটি অ্যাপার্টমেন্টে মাদক তৈরির পরীক্ষাগারও পাওয়া যায় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

রায়ের আগে মামলাটি মিশরের গ্র্যান্ড মুফতির কাছে ধর্মীয় মতামতের জন্য পাঠানো হয়। তবে আসামিদের আপিলের সুযোগ রয়েছে।

এদিকে পৃথক একটি মামলায় এক তরুণকে অপহরণ ও মারধরের অভিযোগে সারাহ খলিফাসহ কয়েকজনকে পাঁচ বছরের কারাদণ্ডও দিয়েছেন আদালত।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝