রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নেপালে ১০ দিন পর চীনা শ্রমিকসহ দুইজন জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৩০)
X

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ১০ দিন পর ধ্বংসস্তূপ ও জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুজনের একজন চীনা নাগরিক এবং অন্যজন নেপালি নারী।

শনিবার নেপাল সেনাবাহিনী ও দক্ষিণ কোরিয়ার দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে লুহাইতো নামে এক চীনা শ্রমিককে উদ্ধার করেন। বন্যায় সুড়ঙ্গের প্রবেশমুখ বন্ধ হয়ে গেলে প্রায় ২২৫ মিটার গভীরে ১০ দিন আটকে ছিলেন তিনি। উদ্ধারের পর হেলিকপ্টারে তাকে কাঠমান্ডুতে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাইপোথার্মিয়ায় আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল।

একই দিনে নুয়াকোট জেলার বেত্রাবতী গ্রামের একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে ৬৪ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠকে জীবিত উদ্ধার করা হয়। বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে টানা ১০ দিন আটকে ছিলেন তিনি। পরে তাকেও হেলিকপ্টারে কাঠমান্ডুতে নেওয়া হয়।

গত ২৬ আগস্ট হিমবাহ ধসের পর নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বহু মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছেন। জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় ৯০০ কর্মী নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে, যাদের অনেকে সুড়ঙ্গে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে শুক্রবার ত্রিশূলী-৩এ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই নেপালি শ্রমিককে নয় দিন পর জীবিত উদ্ধার করা হয়। একের পর এক জীবিত উদ্ধারের ঘটনায় নিখোঁজদের স্বজন ও উদ্ধারকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝