জুলাই সনদ বাস্তবায়ন না করায় বিএনপির সমালোচনায় তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক

‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রতিশ্রুতি পূরণ না করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, সরকার গঠনের ছয় মাস পার হলেও জুলাই সনদের কোনো অংশ বাস্তবায়ন করেনি বিএনপি।
তাজুল ইসলাম বলেন, নির্বাচনের পর বিএনপি সনদটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই অঙ্গীকার পূরণ না করে দলটি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। একই সঙ্গে সংসদে বিরোধী দলের ভূমিকাও যথাযথ নয় বলে মন্তব্য করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে বিএনপিকে আবারও নির্বাচিত করা হলেও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।
আ.দৈ/আরএস




















