রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জিরো পয়েন্ট-বঙ্গভবন-বায়তুল মোকাররম এলাকায় ডিএসসিসির উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৭:২১ পিএম  (ভিজিট : ৩৪)
X


রাজধানীর জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের স্বর্ণ গলি এলাকায় অবৈধ দখল, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, ট্রেড লাইসেন্সবিহীন, অনবায়নকৃত ট্রেড লাইসেন্স এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও পানি সরবরাহের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গণমাধ্যমকে এই তথ্য জানান ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো.রাসেল রহমান। তিনি আরো জানান,অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা এবং ডিএসসিসির ট্রেড লাইসেন্সবিহীন/মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে ৩ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মানুষের/সেবা গ্রহীতাদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও পানি সরবরাহের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ জন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনাকালীন হোটেলে সরবরাহকৃত পানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আধুনিক পরীক্ষাগারে পরীক্ষার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট, স্থাপনা ও অবৈধভাবে রাখা যানবাহন অপসারণ করা হয়। ফলে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়।

জনস্বার্থে নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝