রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট গ্রেগোরি হাই স্কুল এ্যান্ড কলেজে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৮:৩৯ পিএম  আপডেট: ২৫.১১.২০২৪ ৮:৪৪ পিএম  (ভিজিট : ২৪৫)
X

সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে গতকাল  রোববার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে বহিরাগত ৩০/ ৩৫ জন যুবক নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে সন্ত্রাসী কায়দায় হামলা, ভাঙচুর, লুটপাট চালায়। এ সময় তারা নিরাপত্তাকর্মী নাজমুল হক ও সুমন গোমেজকে ব্যাপক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জনা যায়,  ডেঙ্গুজ্বরে আক্রন্ত এক শিক্ষার্থী চিকিৎসারত অবস্থায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীবাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার সুযোগে কিছু উশৃঙ্খল যুবক বিকেল ৫টার সময় সেন্ট গ্রেগরী হাই স্কুল এ্যান্ড কলেজের নিরাপত্তা বেষ্টনী ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করে। এসময় বাধা দিতে গেলে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষী নাজমুল হক ও সুমন গোমোজকে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্ট করে। দুপুর ২টার মধ্যে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় এসময় প্রতিষ্ঠানের স্বল্প সংখ্যক কর্মচারি, অফিস স্টাফ ও ব্রাদারগণ অবস্থান করছিলেন। অতর্কিত এই সন্ত্রাসী হামলায় তারা সকলে আতঙ্কিত হয়ে পড়ে। 

এসময় সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়ে দ্রুত সময়ের মধ্যে স্থান ত্যাগ করে। এসময় তারা সিসি ক্যামেরাগুলো ভেঙ্গে ফেলে এবং কাগজপত্রে অগ্নি সংযোগের চেষ্টা করে। পরে সন্ধ্যা ৭ টার দিকে সেনাবাহিনীর একটি দল ও সূত্রাপুর থানার পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস প্রদান করে।

আ. দৈ. /কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝