রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির সোনা জব্দ, গ্রেপ্তার ৫ বাংলাদেশিসহ ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ৩২)
X

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশমিক ৮৫ কেজি বিদেশি সোনা জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রী ও এক বেসরকারি এয়ারলাইন্সের গ্রাউন্ড স্টাফসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিআরআই জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ‘অপারেশন মিডনাইট গোল্ডস্ট্রাইক’ নামে বিশেষ অভিযান চালানো হয়। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এক গ্রাউন্ড স্টাফকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে মোমের মধ্যে লুকানো ২৪ ক্যারেট সোনার গুঁড়ার সাতটি ক্যাপসুল উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও নয়টি ক্যাপসুল। সব মিলিয়ে ১৬টি ক্যাপসুলে ৬ দশমিক ৮৫ কেজি সোনার গুঁড়া পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১০ কোটি ৭৫ লাখ রুপি।

ডিআরআইয়ের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা একটি আন্তর্জাতিক সোনা পাচার চক্রের সঙ্গে যুক্ত। দুবাই, ব্যাংকক ও মালে থেকে মুম্বাই হয়ে যাতায়াতকারী ট্রানজিট যাত্রীদের ব্যবহার করে চক্রটি সোনা পাচার করত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সোনার উৎস, চক্রের অন্যান্য সদস্য এবং পাচার করা সোনা কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে ডিআরআই।

আ.দৈ/আরএস


 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝