রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভয়াবহ বন্যার আগে চীনের কোনো সতর্কবার্তা পায়নি নেপাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৬:১৫ পিএম  (ভিজিট : ৩৭)
X

নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আগে চীন কোনো আগাম সতর্কবার্তা দেয়নি বলে অভিযোগ করেছেন নেপালের সাবেক বন ও পরিবেশমন্ত্রী মাধব প্রসাদ চৌলাগাই।


শনিবার এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ স্রোত আঘাত হানার আগে চীনের কাছ থেকে কোনো সময়োপযোগী তথ্য পায়নি নেপাল। দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানের ঘাটতির কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বেড়েছে বলেও দাবি করেন তিনি।


চীনের পক্ষ থেকে ধসের উৎপত্তি নেপালের ভেতরে বলে দাবি করা হলেও তা প্রত্যাখ্যান করে চৌলাগাই বলেন, ঘটনাটির সূত্রপাত তিব্বতে। ভবিষ্যতে নেপাল, চীন ও ভারতের মধ্যে কার্যকর যৌথ পূর্বাভাস ব্যবস্থা চালুর আহ্বান জানান তিনি।


এদিকে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলার পর শনিবার পর্যন্ত নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৬২৬ জনে দাঁড়িয়েছে। প্রায় ২ হাজার ৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও এখনো ২ হাজার ৪০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে ১১ হাজারের বেশি নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছেন।


সূত্র: এনডিটিভি

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝