রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা—বুঝতে পারিনি’: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৪১)
X

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের ধরন নিয়ে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো—বুঝতে পারিনি।’

বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ প্রশ্নে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ, সিনেমা হল না থাকা এবং গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না—তা জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা দৃশ্যমান। সরকারের দায়িত্ব নেওয়ার পর সংঘটিত অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, সংসদে তথ্যভিত্তিক আলোচনা হওয়া উচিত। কোনো নির্দিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে—এমন তথ্য থাকলে তা সংসদে উপস্থাপন করা হলে সরকার জবাব দেবে।

মন্ত্রী আরও বলেন, বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডসহ অপরাধের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিচার সম্পন্ন করা বিচার বিভাগের দায়িত্ব।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝