রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ পেলে মক্কা প্রতিরক্ষা চুক্তি ইতিবাচকভাবে বিবেচনা করবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৩৩)
X

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিন দেশের এই চুক্তিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তবে এখনো বাংলাদেশকে এতে যোগ দেওয়ার কোনো আমন্ত্রণ জানানো হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিষ্ঠাতা দেশগুলো বাংলাদেশকে চুক্তিতে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আমন্ত্রণ না আসা পর্যন্ত চুক্তিতে যোগদানের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করার সময় হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, চুক্তিটি ভবিষ্যতে বিস্তৃত হলে মুসলিম দেশগুলোর আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আ.দৈ/আরএস








 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝