রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ২৭)
X

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বাড়াতে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদ সৃষ্টি হলে রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের জনবল বাড়বে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতিও পূরণ করা হবে।


পুলিশের নৈতিক প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি জানান, একাডেমিগুলোতে নিয়মিত কর্মকর্তাদের নৈতিক, শারীরিক ও একাডেমিক প্রশিক্ষণ দেওয়া হয়। তবে আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণের কোনো পরিকল্পনা আপাতত নেই।


আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিতে হবে। প্রমাণসহ কোনো অভিযোগ সংসদে উপস্থাপন করা হলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝