রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতে প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় ২ পাইলট নিহত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৩৪)
X

হঠাৎ ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এনডিটিভির এক খবরে জানা গেছে, গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে চার আসন ও দুই ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়ে ট্রেইনি পাইলট ও ট্রেইনার উভয়েই প্রাণ হারান।

নিহতদের মধ্যে একজন গুজরাটের শচীন ভাটিয়া এবং অন্যজন কর্ণাটকের অভিষেক পূজারী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কানপুরের গর্গ এভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে উড্ডয়ন করার পর সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।  সূত্র:  এনডিটিভি


কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানিয়েছেন, নিহত শিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ছিল। বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয় বলে ধারণা করা হচ্ছে। ডিজিসিএ-কে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের একটি দল ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করবে।

জরুরি সেবা সংস্থা ও পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে ফেলেন। ২০২৩ সালে প্রশিক্ষণ কেন্দ্রে আনা এই বিমানের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিওতে ডানা এবং অন্যান্য অংশ ভেঙে চুরমার হয়ে যেতে দেখা গেছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন। 

 আ. দৈ./ একে




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝