রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যায় নেপালে নিহত ১৬, নিখোঁজ ৩৮৪
ডেস্ক নিউজ
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:৪৩ পিএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ৭:৪৬ পিএম  (ভিজিট : ৩২)
X

আকস্মিক পানির ঢলে নেপালে ভয়াবহ বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এবং ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন।   তিব্বত সীমান্ত থেকে নেমে আসা বন্যার পানিতে দেশটির কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নেপালের নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়ে প্রবাহিত ভোতে কোশি নদীতে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। নেপালি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের সীমান্তবর্তী এলাকা থেকে আসা পানির ঢলেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডিআইজি অবিনারায়ণ কাফলেকে উদ্ধৃত করে নেপাল নিউজ জানিয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে মোট ৩৮৪ জন পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় রয়েছেন।  এদিকে রসুয়া জেলায় নেপাল পুলিশের ২৬ সদস্য এখনো নিখোঁজ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সশস্ত্র পুলিশ বাহিনীরও সাত সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

উদ্ধার তৎপরতা জোরদার করতে দুর্গত এলাকাগুলোতে হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্য পাঠিয়েছে নেপাল সেনাবাহিনী। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ এবং নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝