৮ ডিসেম্বর থেকে শুরু জুনিয়র বৃত্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এর সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী ৮ ডিসেম্বর বাংলা পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হবে।
সূচি অনুযায়ী, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়—দুই বিষয়ের পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট করে।
প্রবেশপত্র পরীক্ষার অন্তত সাত দিন আগে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরম যথাযথভাবে পূরণ করতে হবে এবং তা ভাঁজ করা যাবে না।
পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
আ.দৈ/এসআর




















