রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘ইরানের অস্ত্র-স্বনির্ভরতায় আতঙ্কিত শত্রু পক্ষ’ : সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৫৯ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ২:০৪ পিএম  (ভিজিট : ৪২)
X

ইসলামী প্রজাতন্ত্রী  রাষ্ট্র ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, সশস্ত্র বাহিনীর যুদ্ধ সক্ষমতা শত্রুপক্ষকে তাদের কৌশলগত হিসাব-নিকাশ পাল্টাতে বাধ্য করেছে। এই অস্ত্র-স্বনির্ভরতা শেষ পর্যন্ত শত্রুকে যুদ্ধের একটি রাজনৈতিক সমাধান মেনে নিতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বার্তায় সেনাপ্রধান বলেন, বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ব্যবস্থার নকশা, নির্মাণ ও আধুনিকায়নের মাধ্যমে ইরানের প্রতিরোধ সক্ষমতা জোরদারে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যকর ভূমিকা পালন করেছে। এসব অর্জনের একটি উল্লেখযোগ্য অংশ সাম্প্রতিক যুদ্ধগুলোর প্রকৃত রণক্ষেত্রে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

হাতামি বলেন, ‘দেশের প্রতিরক্ষা শিল্পে ইরানের সন্তানদের প্রচেষ্টায় সশস্ত্র বাহিনীর হাতে আজ যে সক্ষমতা রয়েছে, তা নিছক কিছু সরঞ্জাম ও ব্যবস্থার সমষ্টি নয়; বরং এটি ইরানের সক্ষমতার ওপর আস্থা, আত্মনির্ভরতা, দেশীয় জ্ঞান এবং নিজেদের নিরাপত্তা ও কর্তৃত্ব নিশ্চিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ একটি জাতির ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করার অন্যতম ভিত্তি হিসেবে সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা ও সমন্বয়কে বিবেচনা করে। সামরিক বাহিনীর চাহিদা পূরণ, সরঞ্জামের আধুনিকায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং দেশের বৈজ্ঞানিক ও শিল্প সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে এই কৌশলগত অংশীদারত্ব অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝