রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানের সঙ্গে সব বাণিজ্য-লেনদেন স্থগিত করল ইউএই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ৪২)
X

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং এর ফলে শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়ার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। দেশটির ভাষ্য, সাম্প্রতিক পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে, যা শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

এর আগে মঙ্গলবার রাতে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান দেশটির দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর একটি ইউএইর আঞ্চলিক জলসীমার বাইরে গিয়ে পড়ে এবং অপরটি দেশটির জলসীমার ভেতরে আঘাত হানে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় ইউএই ইরানের হামলার বেশি শিকার হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হওয়ার পর পরিচালিত অভিযানে ইরান ইউএই ভূখণ্ডে কোনো হামলা চালায়নি।

এদিকে ইউএইর অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইউএইর অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ইউএইর এমন আচরণ সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর প্রচেষ্টা এবং নিরাপত্তাহীনতা কমানোর উদ্যোগকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরান ও ইউএইর মধ্যে বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক দীর্ঘদিনের। ফলে ইউএইর এই সিদ্ধান্ত দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝