রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হিসাব প্রকাশ
ইরানে যুদ্ধে ৩৭ ট্রিলিয়ন টোমানের অবকাঠামো ক্ষতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ৩৮)
X


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানে আবাসিক, বাণিজ্যিক ও মৌলিক অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ৩৭ ট্রিলিয়ন টোমান বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভোল্যুশন হাউজিং ফাউন্ডেশন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাউন্ডেশনের উপপরিচালক মাজিদ জৌদি এ তথ্য জানান।

তিনি বলেন, যুদ্ধের সময় দেশটির ৪০৭টি জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২২২টি শহর এবং ১৮৫টি গ্রাম রয়েছে। এতে শহর ও গ্রাম—উভয় এলাকাতেই হামলার ব্যাপকতার চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। মাজিদ জৌদি জানান, ক্ষয়ক্ষতির মধ্যে মানুষের ঘরবাড়ির পাশাপাশি বাণিজ্যিক স্থাপনা ও বিভিন্ন মৌলিক অবকাঠামো রয়েছে। সাম্প্রতিক হিসাবে এসব খাতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ ট্রিলিয়ন টোমান। ইরানে রিয়ালের পাশাপাশি টোমানও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এক টোমান সমান ১০ রিয়াল।

ফাউন্ডেশনের এই কর্মকর্তা আরও জানান, যুদ্ধের তৃতীয় পর্যায়ে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় হামলার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা আরও বিস্তৃত হয়েছে। দুই সপ্তাহ আগে সংঘটিত ওই পর্যায়ের হামলায় কানাম ও চাবাহার এলাকার মানুষের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ক্ষয়ক্ষতির তালিকায় ইরানের ২৫তম প্রদেশ যুক্ত হয়েছে বলে জানান মাজিদ জৌদি।

যুদ্ধের পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণে বিভিন্ন এলাকায় জরিপ ও তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে প্রাথমিক হিসাবেই আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার পাশাপাশি মৌলিক অবকাঠামোর ওপর হামলার বড় ধরনের প্রভাবের তথ্য উঠে এসেছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝