সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:১৪ পিএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ৮:২১ পিএম  (ভিজিট : ৩৭)
X

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ ভারত পর্যালোচনা করছে বলে জানিয়েছেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত।

সম্প্রতি নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে হাসিনার ভার্চুয়াল মতবিনিময় প্রসঙ্গে জয়সওয়াল বলেন, “সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে আমাদের অবস্থান পুনরায় বলার প্রয়োজন নেই।”

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডিত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের অনুরোধের বিষয়েও ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, “প্রত্যর্পণের বিষয়ে আমাদের ধারাবাহিক অবস্থান হলো—প্রতিষ্ঠিত প্রক্রিয়ার অংশ হিসেবে এসব অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে।”

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝