রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৩৩)
X


যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে নির্ধারিত শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া গালিবাফ বলেন, যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকের মাধ্যমে পাওয়া সুযোগ ইরানের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো এবং প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি জানান, নৌ-অবরোধ প্রত্যাহার, অবরুদ্ধ সম্পদ মুক্ত করা, তেল খাতের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সব ধরনের হুমকি ও সামরিক অভিযান বন্ধসহ সমঝোতা স্মারকের অন্যান্য শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।

ইরানের রেভোলিউশনারি গার্ডও সোমবার একই অবস্থান জানিয়েছে। বাহিনীর ডেপুটি প্রধান ইয়াদুল্লাহ জাওয়ানি বলেন, ইসলামাবাদ চুক্তির ভিত্তিতেই যুদ্ধের অবসান হওয়া উচিত। যুক্তরাষ্ট্র চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা সোমবার শেষ হয়েছে। এর আগেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘর্ষের পর আলোচনার প্রক্রিয়াটি কার্যত থেমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে করা অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদ আর বাড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝