র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের আইনের খসড়ায় অনুমোদন
নিজস্ব প্রতিবেদক

বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তিতে একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া র্যাবের বিদ্যমান জনবল, ক্ষমতা, কর্তৃত্ব, সম্পদ, তহবিল, সম্পত্তি, হিসাব ও রেকর্ড এসআরবির কাছে হস্তান্তরের বিধান থাকছে। নতুন বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত র্যাবের বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালাও প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল থাকবে।
লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
আ.দৈ/আরএস





















