সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২০ আগস্ট সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ভোটকেন্দ্র পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৩২)
X

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। সোমবার ইসি কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি সচিবের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল সংসদ ভবনের অধিবেশন কক্ষ পরিদর্শন করে। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি জানায়, সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা স্বাক্ষর করে তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় তাৎক্ষণিকভাবে গণনা করা হবে।


মোট ৩৪৯টি ব্যালটের বৈধ ভোট ও প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। পরে সচিবালয়ে নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট ভোট অনুষ্ঠিত হবে। বর্তমানে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝