রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হামাসের সঙ্গে বিরল বৈঠক কুশনারের, পরে গেলেন ইসরায়েলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৩৩)
X


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনার ইসরায়েলে পৌঁছেছেন। সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। 

ইসরায়েলে যাওয়ার আগে কুশনার মিসরে হামাসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিরল বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, রোববার মিসরে হামাসের নতুন নেতা খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে কুশনারের বৈঠক হয়।

বৈঠকের পর দেওয়া বিবৃতিতে হামাস মধ্যস্থতাকারী এবং ‘বোর্ড অব পিস’-এর প্রতি ইসরায়েলকে পরবর্তী পদক্ষেপের একটি রোডম্যাপ অনুমোদনে বাধ্য করার আহ্বান জানিয়েছে।

এর আগে গত মাসে ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ জানিয়েছিল, গাজায় হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে একটি সমঝোতা হয়েছে। তবে শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এখনো মতবিরোধ রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যানের ঘোষণা দেয় ইসরায়েল। ওই পরিকল্পনায় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং একটি নতুন বেসামরিক ফিলিস্তিনি প্রশাসনের অধীনে অঞ্চলটির পুনর্গঠনের প্রস্তাব ছিল।

ইসরায়েলের এমন অবস্থানের সমালোচনা করেছে আটটি মুসলিম দেশ। রোববার এক যৌথ বিবৃতিতে তারা ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যানের নিন্দা জানায়।

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে প্রথমে ‘বোর্ড অব পিস’ গঠন করা হলেও পরে এর কার্যক্রম বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ এলাকাতেও সম্প্রসারণ করা হয়।

এদিকে কুশনারের সঙ্গে বৈঠকের পর এখন ইসরায়েলের সঙ্গে আলোচনার দিকে নজর রয়েছে। তবে নেতানিয়াহুর জন্য বিষয়টি রাজনৈতিকভাবেও বেশ কঠিন। অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনের আগে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে তাকে জোটের ভেতরের চাপ সামলাতে হচ্ছে। তার জোটের কয়েকজন মন্ত্রী গাজা ইস্যুতে আরও কঠোর অবস্থানের পক্ষে রয়েছেন।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝