রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৮; গ্রেফতার মালিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ৪০)
X


পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জনপ্রিয় তীর্থস্থান তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে হোটেলটির মালিক কল্যাণ পালকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ভোররাতে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, হোটেলের সামনের দিকের দরজার কাছে প্রথম আগুন দেখা যায়। এ সময় পেছনের দরজাটিও বন্ধ ছিল বলে দাবি করা হয়েছে। ফলে ভেতরে আটকে পড়া লোকজন বের হওয়ার পথ নিয়ে বিপাকে পড়েন।

মালিকপক্ষের দাবি, হোটেলের ভেতরে থাকা লোকজন পেছনের দরজাটি খুঁজে পাচ্ছিলেন না। এ কারণে তারা সামনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন এবং আগুনের মধ্যে পড়ে যান।

তবে হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না বলে দাবি করেছে মালিকপক্ষ। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

১৭ আগস্ট বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শেষ সোমবার। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দিনটি বিশেষ পবিত্র হওয়ায় তারাপীঠে এ সময় পুণ্যার্থীদের ভিড় ছিল। আগুনের সময় হোটেলে অবস্থানকারীদের অনেকেই তীর্থযাত্রী ছিলেন বলে জানা গেছে।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝