রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইকম বাংলাদেশের নির্বাহী পরিষদের চেয়ারম্যান হলেন সেরাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৪৩ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৬:৩৭ পিএম  (ভিজিট : ১৭৮)
X

গত ২৪ জুলাই ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিমসের (আইকম) বাংলাদেশ জাতীয় কমিটির (আইকম বাংলাদেশ) নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬–২০২৯ মেয়াদে ঢাকার শাহবাগস্থ সুপার কিচেন রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে চেয়ারপারসন পদে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কীপার মো. সেরাজুল ইসলাম এবং সহ-সভাপতি পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সিকদার মো: জুলকারনাইন নির্বাচিত হন।

এছাড়া নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন;

১.এম. এম. রুবায়েত হোসেন, সহকারী কিউরেটর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ২. মিজ আসমা ফেরদৌসি, কীপার, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ৩.ড. মো. আতাউর রহমান, উপপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ৪.শাহ মো. রোকনুজ্জামান, সহকারী রসায়নবিদ, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ৫. রাশেদুল আলম প্রদীপ, কিউরেটর, তোষাখানা জাদুঘর, ৬.সৌমিত্র কুমার বিশ্বাস, সিনিয়র আর্টিস্ট, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মালিহা নার্গিস আহমেদের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিটি। কমিটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে।

নির্বাচন শেষে নবনির্বাচিত নির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান আইকম বাংলাদেশের ২০২৩–২০২৬ মেয়াদের সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান। তিনি নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং বাংলাদেশের জাদুঘর খাতের উন্নয়ন, পেশাগত উৎকর্ষ, গবেষণা, ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত নির্বাহী পরিষদ আগামী ২০২৬-২০২৯ মেয়াদে বাংলাদেশের জাদুঘরসমূহের উন্নয়নে সহযোগিতা প্রদান, জাদুঘর পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধি, জাদুঘর সম্পর্কিত আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আইকম-এর নীতিমালা ও আদর্শ বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আ.দৈ./ কাশেম/ এস আর



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝