রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া সীমান্ত এলাকায়
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:০৬ পিএম   (ভিজিট : ৩৭)
X

এবার গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সশস্ত্র বাহিনীসীমান্তবর্তী এল পাসো ও সিউদাদ হুয়ারেস শহরের কাছে নিরাপত্তা মহড়া চালিয়েছে।   ওই এলাকায় হুয়ারেস মাদক পাচারকারী অপরাধচক্র সক্রিয়। 

এটিকে গত মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর আগে সিনালোয়া মাদক পাচারকারী অপরাধচক্র ও জালিস্কো নিউ জেনারেশন মাদক পাচারকারী অপরাধচক্রসহ আরও কয়েকটি মাদকচক্রকেও একইভাবে তালিকাভুক্ত করা হয়।  খবর বার্তা সংস্থা এএফপি’র।  

এএফপির এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সদস্যরা এই নিরাপত্তা মহড়ায় অংশ নেয়।   অন্যদিকে মেক্সিকোর পক্ষ থেকে সামরিক বাহিনী ও ন্যাশনাল গার্ডের সদস্যরা অংশ নেয়।

দুই দেশের বিপুলসংখ্যক পুলিশ ও সামরিক যান রিও গ্রান্ডে নদীর তীরবর্তী এলাকায় চলাচল করে। নদীটি দুই দেশের প্রাকৃতিক সীমান্ত এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেখানে কঠোর নজরদারি রাখা হয়।  মহড়ায় হেলিকপ্টারও ব্যবহার করা হয়। এসব হেলিকপ্টার থেকে নিরাপত্তাকর্মীরা দড়ি বেয়ে নিচে নেমে আসেন।

গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী ও মাদক প্রবেশের প্রবাহ কমাতে মেক্সিকোর ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝