রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লাটভিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করেছে ফরাসি যুদ্ধবিমান
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:৫৫ এএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ১২:০৬ পিএম  (ভিজিট : ৪৫)
X

ফরাসি যুদ্ধবিমান লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন ভূপাতিত করেছে।  আজ শুক্রবার (১৪ আগস্ট) দেশটির সামরিক বাহিনীএ তথ্য জানিয়েছে।  গত সোমবার ন্যাটোর বাল্টিক আকাশসীমা নিরাপত্তা মিশনে মোতায়েন ফরাসি যুদ্ধবিমান লাটভিয়ায় একটি ড্রোন ভূপাতিত করে। দেশটির ওপর ন্যাটোর দ্রুত সাড়াদানকারী বাহিনীর কোনো বিচ্ছিন্ন ড্রোন ভূপাতিত করার ঘটনা এটিই প্রথম।

লাটভিয়ার রাজধানী ও বৃহত্তম শহর রিগা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।  লাটভিয়ার সশস্ত্র বাহিনী এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, হুমকি এখন আর নেই। মিত্রবাহিনীর যুদ্ধবিমান ন্যাটোর সদস্য দেশটির আকাশসীমায় ঢুকে পড়া চালকবিহীন আকাশযানটি সফলভাবে ধ্বংস করেছে।

গত মঙ্গলবার কর্মকর্তারা এএফপিকে জানান, গত সপ্তাহে জার্মান কর্তৃপক্ষ লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন খুঁজে পায়। এছাড়া একটি ড্রোন নিয়ন্ত্রিত আকাশসীমায় ঢুকে পড়ার পর হ্যানোভার বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয়।

ইউরোপে অননুমোদিত ড্রোনের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পঞ্চম বছরে গড়িয়েছে।
আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝