রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতে ই-ভিসায় বাড়ল প্রবেশপথ, সুবিধা পাবেন ১৭২ দেশের নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৮৬)
X

ভারতে ই-ভিসা নিয়ে প্রবেশের সুযোগ আরও সহজ করেছে দেশটির সরকার। ই-ভিসাধারীদের জন্য নতুন করে ১১টি আন্তর্জাতিক প্রবেশপথ যুক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি বিমানবন্দর ও নয়টি স্থলবন্দর রয়েছে।

নতুন বিমানবন্দর দুটি হলো ভোপাল ও তিরুপতি। আর স্থলবন্দরগুলোর মধ্যে রয়েছে দাররাঙ্গা, গেদে, ঘোষাডাঙ্গা, হরিদাসপুর, জয়গাঁও, ডাউকি, মোরেহ ও আত্তারি। নতুন প্রবেশপথ যুক্ত হওয়ায় ই-ভিসাধারীরা এখন মোট ৮৮টি নির্ধারিত অভিবাসন চৌকি দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন।

২০১৪ সালে চালু হওয়া ভারতের ই-ভিসা সুবিধা বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং ই-মেইলে ভ্রমণ অনুমোদন পাওয়ার সুযোগ থাকায় এতে ভ্রমণপ্রক্রিয়া সহজ হয়েছে।

আরও পড়ুন

ভারতের ই-ভিসার আওতায় পর্যটন, ব্যবসা, চিকিৎসা, পড়াশোনা, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণসহ বিভিন্ন উদ্দেশ্যে ভ্রমণ করা যায়।

তবে ই-ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকা, ফেরত বা পরবর্তী গন্তব্যের টিকিট এবং ভারতে অবস্থানের জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণসহ নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা এ সুবিধার আওতাভুক্ত নন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝