রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ সূর্যগ্রহণে দিনের আকাশে অন্ধকার, দেখা মিলবে বিরল সূর্যাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৪৯)
X

বছরের অন্যতম বিরল মহাজাগতিক দৃশ্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে আজ বুধবার। চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি ঢেকে ফেললে এই গ্রহণ সৃষ্টি হয়।

গ্রহণের মূল ছায়াপথ থাকবে আইসল্যান্ড, উত্তর স্পেন ও উত্তর-পূর্ব পর্তুগালের কিছু এলাকায়। এসব অঞ্চলে দিনের বেলায় সাময়িক অন্ধকার নেমে আসবে। উত্তর আমেরিকা, কানাডা, ইউরোপের বেশিরভাগ অঞ্চল ও উত্তর-পশ্চিম আফ্রিকায় দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে পূর্ণগ্রাস স্থায়ী হতে পারে প্রায় ২ মিনিট ১৫ সেকেন্ড। গ্রহণের পরপরই রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পারসিডস উল্কাবৃষ্টিরও চূড়ান্ত পর্যায় দেখা যাবে।

বিশেষজ্ঞরা সরাসরি সূর্য দেখার সময় সার্টিফায়েড এক্লিপ্স চশমা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তবে পূর্ণগ্রাসের ক্ষণিক সময়ে ‘ডায়মন্ড রিং’ দেখা গেলে চশমা ছাড়াও তা দেখা নিরাপদ বলে জানিয়েছেন তারা।

পরবর্তী বড় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৭ সালের ২ আগস্ট। সেদিন স্পেন, মরক্কো, মিসর, সৌদি আরব ও ইয়েমেনসহ বিভিন্ন এলাকায় ৬ মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণগ্রাস স্থায়ী হতে পারে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝