রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৬১)
X

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তেরও আবেদন করা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সাত আসামির বিরুদ্ধে আনা চারটি অভিযোগই প্রমাণিত হয়েছে এবং জুলাই-আগস্টে হত্যা ও আহত করার ঘটনায় তারা দায়ী।

মামলার অন্য আসামিরা হলেন—আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান। তারা সবাই পলাতক।


প্রসিকিউশনের দাবি, আন্দোলন দমনে আসামিরা নির্দেশ, প্ররোচনা ও উসকানি দেওয়ার পাশাপাশি সহিংসতার পরিকল্পনায় যুক্ত ছিলেন। তাদের ভূমিকার পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত ও ফোনালাপও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষে মোট ২৮ জন সাক্ষ্য দিয়েছেন। গত ২ আগস্ট সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ৪ আগস্ট থেকে প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয়। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম যুক্তিতর্ক শুরু করেছেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝