রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষুদ্র মাংস ব্যবসায়ীদের স্বাক্ষর জাল করে ভুয়া সোসাইটির নিবন্ধন, সিআইডিকে তদন্তে নির্দেশ আদালতের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৪২ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৮:০৯ পিএম  (ভিজিট : ১২২)
X

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ২৫ জন ক্ষুদ্র মাংস ব্যবসায়ীর স্বাক্ষর জাল করে "Daily Fresh Meat Preparers of Sellers Welfare Society"(দৈনিক ক্ষুদ্র মাংস  প্রস্তুতকরণ ও বিক্রেতা সোসাইটির) নামে ভুয়া সোসাইটি নিবন্ধনের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।

 অভিযুক্তরা হলেন; ধানমন্ডির বাসিন্দা মো: আবু সাঈদ, ঢাকার মৌলভীবাজারের বাসিন্দা সাঈদ আহমেদ বাবুল এবং  আসামি সাঈদ ও বাবুলের নিযুক্ত আইনজীবী  
মো: সোলাইমান।

সোমবার (১০ আগস্ট) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনায়েদ মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

এদিকে ওই জালিয়াতির ঘটনায় মিরপুরের ক্ষুদ্র মাংস ব্যবসায়ী মো: ভুট্টো বাদী হয়ে ঢাকার সি এম এম আদালতে দন্ডবিধির ৪১৭/৪১৯/৪২০/ ৪৬৫/৪৬৭ /৪৬৮/ ৪৭১/১০৯/৩৪ ধারায় সিআর মামলা নং-১১৫৪/২০২৬ দায়ের করেন। আদালতে  পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ হোসেন। 

মামলার আরজি উল্লেখ করা হয়েছে, বাদী ও তার সংগঠন "Daily Small Meat Preparing & Sellers Society" (দৈনিক ক্ষুদ্র মাংস  প্রস্তুতকরণ ও বিক্রেতা সোসাইটির) নিবন্ধনের জন্য ২০২৪ সালের ডিসেম্বরে আসামিদের কাছে ২৫ জন সদস্যের কাগজপত্র জমা দেন।

 আসামিরা ওই কাগজপত্র ফেরত না দিয়ে বাদী ও সদস্যদের বিনা অনুমতিতে তাদের নাম-স্বাক্ষর জাল করে গত ২৬ জুলাই RJSC থেকে গোপনে  দৈনিক টাটকা মাংস প্রস্তুতকরণ ও বিক্রেতা কল্যাণ সোসাইটি নামে  নতুন সোসাইটির নিবন্ধন নেয়। রেজিস্ট্রেশন নং- এস-১৫১৩৩/২০২৬। বিষয়টি জানাজানি হলে মামলার বাদী ও ক্ষুদ্র মাংস ব্যবসায়ী মোহাম্মদ ভুটো গত ২৯ জুলাই নিবন্ধকের নিকট জালিয়াত চক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে বাদি ভুট্টো  দোষীদের শাস্তি দাবি করেছেন। 

বাদী আরো অভিযোগ করেন, রাজধানীর গাবতলী হাটের হাসিল সংক্রান্ত রিট মামলার সুযোগ নিয়ে সাধারণ মাংস ব্যবসায়ী ও ক্রেতাদের বিভ্রান্ত করে গরুর মাংসের দাম বৃদ্ধির চক্রান্ত এবং বাদীর সংগঠনকে ধ্বংস করতেই এই জালিয়াতি করা হয়েছে।

এই মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে বিশিষ্ট সাক্ষী হচ্ছেন ক্ষুদ্র অংশ ব্যবসায়ী নেতা আব্দুল হালিম কোরাইশী চান, মহিউদ্দিন বেপারী, মতিঝিলের খলিলুর রহমান, শামীম আহমেদ, টিসিবি ভবনস্থল আরজসি'র সহকারি নিবন্ধক নওয়াব পরামানিক ও ডেস্ক কর্মকর্তা মফিজউদ্দিন। 
 
 অভিযুক্তরা এই মামলায় বাদীর  সাথে মারাত্নক প্রতারণা ছাড়াও সরকারি কর্তৃপক্ষের সাথেও চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। দৈনিক ক্ষুদ্র মাংস প্রস্তুত করণ ও বিক্রেতা সোসাইটি'র নেতৃবৃন্দ সঙ্গবদ্ধ জালিয়াত চক্রকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। 

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝