বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
পরিবেশ অধিদপ্তরের ডিজিসহ তিন জনের বিরুদ্ধে অবৈধ ইটভাটা উচ্ছেদ নিয়ে রুল হাইকোটের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:৩৩ পিএম   (ভিজিট : ৫৫)
X

পরিবেশ অধিদপ্তরের ডিজিসহ তিন জনের বিরুদ্ধে অবৈধ ইটভাটা উচ্ছেদ নিয়ে রুল হাইকোটের পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) লুৎফর রহমানসহ তিন জনের বিরুদ্ধে গাইবান্ধার অবৈধ ১৭৯ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

বাকি দুইজন হলেন, পরিবেশ অধিদপ্তরের রংপুরের বিভাগীয় পরিচালক নুরুল আমিন এবং গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান।  আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে রোববার (৯ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী আব্দুর রাজ্জাক নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।  আদেশের বিষয়ে আইনজীবী আব্দুর রাজ্জাকা সাংবাদিকদের বলেন, আদালত অবমাননার দায়ের কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

গাইবান্ধার লাইসেন্সবিহীন ১৭৯ অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী আব্দুর রাজ্জাক।  এই রিটের শুনানি নিয়ে ২০২৪ সালের ৬ মে হাইকোর্ট রুল জারি করেন। রুল শুনানি শেষে চলতি বছর ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। রায়ে ওই ১৭৯ ইটভাটাসহ গাইবান্ধার সব অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন। ৬০ দিনের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার আবেদন করেন আইনজীবী রাজ্জাক। ওই আবেদন শুনানি নিয়ে আদালত অবমাননার এই রুল জারি করেছন হাইকোর্ট।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝