রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির শপথ ঘিরে ৬ কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৫১)
X

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করতে ছয়টি কমিটি গঠন করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীকে প্রধান করে গঠন করা হয়েছে সমন্বয় কমিটি। অন্য পাঁচটি কমিটি হলো—ডকুমেন্টস ও রেকর্ড সমন্বয়, অতিথি তালিকা ও আমন্ত্রণপত্র মুদ্রণ, আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই, আসন ব্যবস্থাপনা এবং অভ্যর্থনা কমিটি।

নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে নির্ধারিত দিন, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝