রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৫০)
X

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং জনমত আহ্বান করা হয়েছে।


খসড়া অনুযায়ী, এসআরবি বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট হবে। এর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক। বাহিনীটি সন্ত্রাস, মাদক, অস্ত্র, মানবপাচার, সংঘবদ্ধ অপরাধ, সাইবার অপরাধ ও রাষ্ট্রীয় নিরাপত্তাবিরোধী অপরাধ দমনে অভিযান পরিচালনা, তল্লাশি, গ্রেপ্তার এবং আদালত বা সরকারের নির্দেশে তদন্ত করতে পারবে।


নতুন আইনের গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বাহিনীর বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ তদন্তে একটি অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে। কমিটিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি মানবাধিকার বা আইন বিষয়ে অভিজ্ঞ একজন স্বাধীন সদস্যও থাকবেন। এছাড়া সদস্যদের জন্য কঠোর শৃঙ্খলা ও আচরণবিধির বিধান রাখা হয়েছে।


খসড়ায় আরও বলা হয়েছে, আইন কার্যকর হলে র‍্যাবের জনবল, সম্পদ, চলমান কার্যক্রম ও মামলাসহ সব দায়িত্ব এসআরবির কাছে হস্তান্তর হবে। খসড়াটি চূড়ান্ত হওয়ার পর আন্তঃমন্ত্রণালয় মতামত নিয়ে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরে জাতীয় সংসদে বিল আকারে পাস হলে নতুন আইন কার্যকর হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝