রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি দায়িত্বে অনুপস্থিত চিকিৎসককে বেসরকারি হাসপাতালে ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৩৮)
X

সরকারি দায়িত্ব পালনের সময় বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার অভিযোগে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে হাতেনাতে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় তাঁর চিকিৎসক হিসেবে নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান চালিয়ে ওই চিকিৎসককে রোগী দেখতে দেখা যায়। অভিযান শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট চিকিৎসককে সরকারি হাসপাতালে অনুপস্থিত থাকার কারণে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নিয়মিত বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখে আসছিলেন।


মন্ত্রী অভিযোগ করেন, সরকারি চাকরি ছাড়ার জন্য একটি ভুয়া পদত্যাগপত্র ব্যবহার করে তিনি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। পাশাপাশি পদত্যাগপত্রের সত্যতা যাচাই না করেই তাঁকে কাজের সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, সরকারি দায়িত্বে অবহেলা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে চিকিৎসকের নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের প্রক্রিয়া শুরু করা হবে। একই সঙ্গে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝