রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসির হাতে ভোটার তালিকা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:০৭ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ২:৪৩ পিএম  (ভিজিট : ৪৩)
X

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নাম সংবলিত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে সংসদ সচিবালয়। আজ বৃহস্পতিবার(৬ আগস্ট)  নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ তালিকাটি পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা কমিশনের কাছে পৌঁছেছে এবং এ বিষয়ে কমিশনের বৈঠকে আলোচনা হবে। পরে দুপুর ২টায় এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা জানিয়েছে ইসির জনসংযোগ বিভাগ।

গত ২৪ জুলাই গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ সময়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করছেন।

সাংবিধানিক বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসেবে আগামী ২২ অক্টোবরের মধ্যেই নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। এ লক্ষ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এখন ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।

আইন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হবেন জাতীয় সংসদের সদস্যরা এবং প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনি কর্তার দায়িত্ব পালন করবেন। তফসিলে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণের তারিখ ও স্থান উল্লেখ থাকবে। মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ সিইসির কার্যালয়ে হলেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ কক্ষে।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হিসেবে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর নিজস্ব সম্মতিসূচক স্বাক্ষরও বাধ্যতামূলক।

সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী থাকায় একবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রতিটি নির্বাচনেই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে ক্ষমতাসীন দল বিএনপিও রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নীতিনির্ধারণী পর্যায়ে বৈঠক করেছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সভা শেষে শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

আ. দৈ./কাশেম/এস আর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝