রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর মিরপুর-মহাখালীতে সেনাবাহিনীর ধাওয়া অটোরিকশার চালকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ২:২৬ পিএম   (ভিজিট : ২৬১)
X

সেনাবাহিনী সদস্যরা রাজধানীর মিরপুর ও মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা অটোরিকশার চালকদের ধাওয়া দিয়েছে । পাল্টা জবাবে আন্দোলনকারীরাও ইট-পাটকেল নিক্ষেপ করছে। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মহাখালী রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

এছাড়া মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বরে অবস্থান নেয়া রিকশাচালকদের ধাওয়া দেয় সেনাবাহিনী। পরে তারা সেখান থেকে সরে গিয়ে আশপাশের সড়কে অবস্থান নিয়েছে। রাজধানীর মোহাম্মদপুর, বসিলা, শিয়া মসজিদ, আগারগাঁও, মিরপুর, মাজার রোডসহ বেশিরভাগ সড়কই অবরোধ করছেন তারা।

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইনে রিকশা ফেলে অবরোধ পালন করছেন চালকরা। এমন অবরোধ কর্মসূচিতে রাজধানীর সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া রাজধানীর সবগুলো মূল সড়কে সৃষ্টি হয়েছে যানজটের।

গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের উদ্যোগ নেয়। এতে ক্ষুব্ধ রিকশাচালকরা বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন। এতে সৃষ্ট যানজটে ভোগান্তি পড়েছেন অফিসগামী যাত্রীরা।

আ. দৈনিক/ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝