১৫ নম্বর ওয়ার্ডের সব উন্নয়ন কাজের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলটন সকলের সহযোগিতায় ১৫ নম্বর ওয়ার্ডের সকল উন্নয়ন কাজ করার ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার (৩ আগস্ট) ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডের বারন টেক নামাপাড়া বাইগার টেক ও সিদ্দিক নগর এলাকার তিনটি রাস্তার উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রশাসক এই ঘোষণা দেন।
উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রশাসক জানান,১৫ নম্বর ওয়ার্ডে আমরা তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলাম বাকি উন্নয়ন কাজ চলমান থাকবে। প্রশাসক জানান,যতটুকু সাধ্য ও ক্ষমতা আছে, সেই ক্ষমতা ও সাধ্যের মধ্যে জনগণের কল্যাণে কাজ করে যাবেন।
প্রশাসক বলেন,১৫ নম্বর ওয়ার্ড প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা।এই এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসবাস করেনএবং সমাজ উন্নয়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।
ডিএনসিসির আঞ্চল-২ এর নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, নির্বাহী প্রকৌশলী (পুর.অতিরিক্ত দায়িত্ব) মোঃ কামরুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আ. দৈ./কাশেম




















