১৪ হাজার প্রাথমিক শিক্ষকের যোগদানের নতুন তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর আওতায় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের তারিখ পরিবর্তন করে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আগের নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর যোগদান করতে হবে নির্বাচিতদের। একই সঙ্গে ৪ অক্টোবর তাদের পদায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব জনাব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।
আ.দৈ/আরএস




















