রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অমিত শাহকে টেনেহিঁচড়ে বের করার কড়া হুঁশিয়ারি কংগ্রেস প্রধানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ৪৪)
X

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনার জেরে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ওপর তীব্র আক্রমণ চালিয়েছে কংগ্রেস। দলটি বলেছে, অমিত শাহ ‘চিরকাল লুকিয়ে থাকতে পারবেন না’, তাকে ‘টেনেহিঁচড়ে বের করে আনা হবে’। কংগ্রেসের এমন বক্তব্যকে ‘অসংসদীয়’ আখ্যা দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। খবর হিন্দুস্তান টাইমসের।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘গ্রাম ও অন্যান্য রাজ্য থেকে আসা শিশুদের ওপর তারা পেলেট গান চালাচ্ছে। একজনের চোখ নষ্ট হয়েছে, অন্যজন একটি কান হারিয়েছে, আবার কেউ নিজের হাত হারিয়েছে। এর জন্য দায়ী কে? এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীই (অমিত শাহ) দায়ী।

গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরের আন্দোলনে শিক্ষার্থীসহ বিক্ষোভকারীদের ওপর বর্বরতা চালায় দিল্লি পুলিশ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের সংসদ সদস্যদের অভিযোগ, নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগের আদেশ অমিত শাহ নিজেই দিয়েছেন।

খাড়গে আরও বলেন, ‘আপনি (শাহ) হয়তো বন্ধ দরজার ওপার থেকে আমার কথা শুনছেন, তবে একটি বন্ধ ঘরে আপনি চিরকাল লুকিয়ে থাকতে পারবেন না। একদিন আমরা আপনাকে টেনেহিঁচড়ে বের করে আনব।’

খাড়গের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মাঝপথেই তাকে থামিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। চেয়ারকে উদ্দেশ করে নাড্ডা বলেন, ‘তিনি এ ধরনের অসংসদীয় শব্দ ব্যবহার করতে পারেন না।’

এই বক্তব্যকে কেন্দ্র করে উচ্চকক্ষে হট্টগোল শুরু হলে কংগ্রেস নেতা জানান, তিনি ‘কোনও অসংসদীয় ভাষা ব্যবহার করেননি’। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমরা বলতে আমি জনশক্তি বোঝাতে চেয়েছি—যার মধ্যে রয়েছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও নারীরা। আমি এ কথা বলিনি যে আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীকে টেনে বের করব। আমি বুঝিয়েছি জনশক্তি তাকে টেনে বের করবে। আমার কথা শুনুন এবং তার উত্তর দিন।’

শিক্ষার্থীদের আন্দোলন সমাপ্ত ঘোষণার পর গত ২০ জুলাইয়ের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক আরও তুঙ্গে উঠেছে। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের একটি জেনারেল ডায়েরি (জিডি) এন্ট্রিতে রেকর্ড করা র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) একজন ডেপুটি কমান্ডারের বক্তব্য অনুযায়ী, দিল্লি পুলিশের একজন ডেপুটি সুপারিনটেনডেন্টের নির্দেশে সেদিন অন্তত দুই রাউন্ড পেলেট গান ব্যবহার করা হয়েছিল। তবে নিরাপত্তা বাহিনী ধাতব নাকি প্লাস্টিক পেলেট ব্যবহার করেছিল তা এখনও অস্পষ্ট। কারণ পুলিশের কাছে দুটিই রয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝