রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান প্রশ্নও ভুলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:২৬ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ৮:২৯ পিএম  (ভিজিট : ৬৫)
X

এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র চালুর পর আবারও প্রশ্নে অসংগতির অভিযোগ উঠেছে। এবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ইংরেজি সংস্করণের নৈর্ব্যক্তিক অংশের তিনটি প্রশ্নে ভুল থাকার অভিযোগ করেছেন পরীক্ষার্থীদের একাংশ। অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা শুরু করেছে শিক্ষা বোর্ড। ভুল প্রমাণিত হলে পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। 

আজ বুধবার (২৯ জুলাই) নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার পর পরীক্ষার্থীরা অভিযোগ করেন, ইংরেজি সংস্করণের নৈর্ব্যক্তিক অংশের তিনটি প্রশ্নে বাংলা ও ইংরেজি সংস্করণের মধ্যে অসামঞ্জস্য ছিল। 

সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির বন্যার পর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি শুরু, অনুপস্থিত ১ হাজার ৮২৫
এর আগে গত ১৯ জুলাই অনুষ্ঠিত রসায়ন প্রথম পত্র পরীক্ষার ইংরেজি সংস্করণের সৃজনশীল অংশের চার নম্বর প্রশ্নেও অসংগতির অভিযোগ উঠেছিল।

বিষয়টি নিয়ে ঢাকা সিটি কলেজের পরীক্ষার্থী মৃদুল রহমান বলেন, ইংরেজি সংস্করণের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ‘গ’ সেটে ১৫, ১৮ ও ২৫ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্নে ভুল ছিল। এসব প্রশ্নের কারণে অনেক পরীক্ষার্থী প্রত্যাশিত ফল থেকে বঞ্চিত হতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, বিষয়টি যাচাই করতে ছয়জন বিশেষজ্ঞ কাজ করছেন। ইংরেজি সংস্করণের প্রশ্নে কোনো ভুল থাকলে তারা রাতের মধ্যে প্রতিবেদন দেবেন। শিক্ষা বোর্ড বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। 

এছাড়া বিশেষজ্ঞদের প্রতিবেদনে প্রশ্নে ভুলের বিষয়টি উঠে এলে ইংরেজি সংস্করণের পরীক্ষার্থীদের ওই তিনটি নৈর্ব্যক্তিক প্রশ্নের নম্বর দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝