তথ্য গোপন করে রিট-
জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানার অর্থ জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিনিধি
রিটের পর আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে স্থগিতাদেশের তথ্য গোপন করে হাইকোর্টে আবারো রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
৫ কোটি টাকা এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। ওই অর্থ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা খরচ হিসেবে ব্যয় করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে এদিন শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টা মো রুহুল কুদ্দুস কাজল।
আদেশের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানিয়েছেন, একজন ঋণ খেলাপি আবার তিনি সিআইপি। তিনি তার ঋণ খেলাপি থেকে অব্যাহতি ও সিআইপি ফিরে পেতে রিট আবেদন করেছিল। কিন্তু সেটা হাইকোর্টে খারিজ হয়েছিল। ওই রিটের পর হাইকোর্টের দেওয়া আদেশের বিষয়টি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে বিচারাধীন অবস্থায় বিচারিক(নিম্ন) আদালতে আবেদন করেছিলেন।
এরপর ওইসব তথ্য গোপন করে একই বিষয়ে আবারো রিট আবেদন দায়ের করায়, আগের বিস্তারিত ইতিহাস তুলে এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের নজরে আনলে তা আমলে নিয়ে জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা করেন আদালত। একই সাথে, ওই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্টার কার্যালয়ের জমা দেওয়ার জন্য বলেছেন হাইকোর্ট। পরে জরিমানার টাকা লাই যোদ্ধাদের চিকিৎসার জন্যখরচ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের এ আদেশ বিচারব্যবস্থার প্রতি অসততা, তথ্য গোপন এবং আদালতকে বিভ্রান্ত করার প্রচেষ্টার বিরুদ্ধে একটি শক্ত বার্তা। একই সঙ্গে এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের দৃঢ় অবস্থানের প্রতিফলন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা বিচারপ্রক্রিয়ার সঙ্গে প্রতারণার শামিল। রাষ্ট্রপক্ষ বিষয়টি আদালতের নজরে আনলে রিটকারী প্রতিষ্ঠানের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তাদের দাবি ছিল, আগের মামলার তথ্য তাদের জানানো হয়নি।
আ. দৈ./কাশেম




















