বি এন কলেজে পুরস্কার বিতরণী ও পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ। এটা সারা বিশ্বে স্বীকৃত। ফলে প্রধানমন্ত্রী হাত ধরেই বাংলাদেশে পরিবর্তন আসবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে অনুসরণ করে দেশ গড়ার কাজে সহযোগিতা করাই আমাদের দায়িত্ব।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মিরপুর-১৪ বাংলাদেশ নৌ বাহিনীর বি এন কলেজের Startup Science Project and Innovation Idea Showcasing Program এর পুরস্কার বিতরণী সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশাসক বলেন, ছাত্র-ছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণসহ ভালো ও জনসেবামূলক কাজে অংশ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা গ্রীন ঢাকা বাস্তবায়ন করা হবে ।

প্রশাসক বলেন,স্কুল-কলেজের ছাত্র- ছাত্রীদের অংশ গ্রহণের মাধ্যমে অন্যান্যদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
তিনি জানান, আজকের এই কর্মসূচিকে ক্যাম্পিংয়ের মধ্য দিয়ে প্রতিটি জায়গায় ছড়িয়ে দিয়ে জন সচেতনতা বৃদ্ধি করা এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব ও নাগরিক সুবিধাগুলো আরো সহজ করা। অনুষ্ঠানে প্রশাসক নেভি কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিভা, গান ও নাচের প্রশংসা করেন। প্রশাসক বলেন, চেষ্টার মাধ্যমে অবশ্যই সফলতা আসবে ।
বাংলাদেশ নেভি কলেজের ছাত্র-ছাত্রীদের আইডিয়া আমরা নগরের প্রতিটি ওয়ার্ডে পাড়া মহল্লায় নাগরিকের মাঝে ছড়িয়ে দিব এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিষ্কার নগরী করার চেষ্টা করব।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর নৌবাহিনী কলেজ ,ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি র্যালী বের হয়। র্যালীতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি শেখানো হয় এবং ছাত্রছাত্রীরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীর সহ স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আ.দৈ/কাশেম




















