রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভুয়া ডিও লেটারসহ এক প্রতারককে শিক্ষাভবন থেকে পুলিশে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৭:৪৩ পিএম  (ভিজিট : ৩৯)
X

বেশকিছু ভুয়া ডিও লেটারসহ মো. মুহিবুল্লাহ নামে এক ‘তদবিরবাজকে’রাজধানীর  শিক্ষাভবন থেকে আটক করার খবর পাওয়া গেছে। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে ওই ‘তদবিরবাজ’ ও প্রতারককে আটক করেছেন শিক্ষাভবনের কর্মকর্তা। আটকের পর  তাকে শাহবাগ থানা পুলিশে সোর্পদ করা হয়।

এদিকে গণমাধ্যমকে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা জনান, তদবিরবাজের আচরণ কথাবার্তায় সন্দেহ হলে একপর্যায়ে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

প্রতারক প্রথমে দাপটের সাথে নিজেকে শিক্ষা ক্যাডার কর্মকর্তা পরিচয় দিয়েছে। একপর্যায়ে আটকের জানাযায় তিনি একজন প্রতারক। 
তার কাছ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তার নাম মো. মুহিবুল্লাহ। বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে।

মুহিবুল্লাহর কাছে ৩৬ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তার ভুয়া আইডি কার্ড পাওয়া গেছে। পরে তার কাছ থেকে অসংখ্য ভুয়া ডিও লেটার জব্দ করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা জানান, তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ব্যাগ সার্চ করা হয়। পরে তার ব্যাগে অনেক ডিও লেটার পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযোগের প্রেক্ষিতে প্রতারককে শাহবাগ থানায় নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ফৌজদারি আইন ও বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বলে জানানো হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝