রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিষয়ে পৃথক তদন্তের পরিকল্পনা নেই: বাংলাদেশ ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:০০ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৭:০৩ পিএম  (ভিজিট : ৪৮)
X

আওয়ামী লীগ সরকারের আমরে নির্বাচিত রাষ্ট্রপতির পদ থেকে সদ্য বিদায় নেওয়া মো. সাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান বা তদন্ত চালানোর পরিকল্পনা নেই বাংলাদেশ ব্যাংকের। তবে তার বিরুদ্ধে চলমান কোনো তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে লক্ষ্য করে পৃথক কোনো তদন্তের পরিকল্পনা নেই।

তিনি আরও বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানভিত্তিক তদন্ত চলছে। এসব তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়ম বা সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরদিন রোববার তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের বাসভবনে ওঠেন।

এদিকে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানিয়েছে এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ বিষয়ে সরকার এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো উপাদান পায়নি। তিনি জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির জন্য নির্ধারিত আইনি সুরক্ষা ও নিরাপত্তার বিধান রয়েছে এবং পদত্যাগের পরও নির্দিষ্ট সময় পর্যন্ত সেই সুবিধা বহাল থাকবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝