৪৮-৪৯ নং ওয়ার্ডে রাস্তা ও ড্রেন সংস্কার পরিদর্শনে ডিএনসিসির প্রশাসক
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিলটন বলেছেন,বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক মানুষ। বিএনপি'র প্রতি জনগণের আস্থার প্রতিদান দিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ডিএনসিসি কাজ করে যাচ্ছ। জনগণের কল্যাণের কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য প্রশাসক সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নির্দেশনা দেন।
আজ রোববার (২৬ জুলাই) ডিএনসিসির আওতাধীন ঢাকা ১৮ আসনের ৪৮ ও ৪৯ নং ওয়ার্ড সংযোগ রাস্তার সংস্কার ও ড্রেন ব্যবস্থার সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। প্রশাসক গণমাধ্যমকে জানান গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে কাজের কিছুটা বিঘ্ন ঘটেছ।
এই এলাকার জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে প্রশাসক সরজমিনে পরিদর্শন করলেন। তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে কথা বলে দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দেয়ার কথা বলেছেন। প্রশাসক আরো জানান,এখন কথা কম হবে এবং কাজ হবে বেশি জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব ।
পরিদর্শনকালে প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের মাধ্যমে এই এলাকার জন দুর্ভোগের কথা জানতে পেরেছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর,সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম




















