রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিনামূল্যে প্রোফাইল ভেরিফাই, জেনে নিন আবেদন পদ্ধতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ৮৩)
X

ব্যবহারকারীদের জন্য নতুন ভেরিফিকেশন সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে এ ব্যবস্থার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে কোনো অর্থ পরিশোধ ছাড়াই পাওয়া যাবে ভেরিফায়েড ব্যাজ। ভুয়া অ্যাকাউন্টের বিস্তার রোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ভুয়া পরিচয় সহজে শনাক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এ পদ্ধতিতে ভেরিফিকেশনের জন্য আবেদনকারীকে একটি সংক্ষিপ্ত নিজের ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় প্রযুক্তি ভিডিওটির সঙ্গে প্রোফাইল ছবির মিল যাচাই করে পরিচয় নিশ্চিত করবে। সব তথ্য সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে যুক্ত হবে ভেরিফায়েড ব্যাজ।

তবে এ সুবিধা সব ব্যবহারকারীর জন্য একযোগে চালু হচ্ছে না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া বা কমিউনিটির নীতিমালা লঙ্ঘনের ইতিহাস থাকলে আবেদন গ্রহণ নাও করা হতে পারে।

প্রথম ধাপে ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীর ব্যক্তিগত প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুকের পরিচিতি-ভিত্তিক সেবায় প্রদর্শিত হবে। পরে এটি সংবাদধারার প্রকাশনাতেও দেখানোর পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুকজুড়েই এ ব্যাজ কার্যকর থাকবে।

মেটা জানিয়েছে, নতুন এ সেবা তাদের অর্থের বিনিময়ে দেওয়া ‘মেটা ভেরিফায়েড’ সুবিধার বিকল্প নয়। কারণ অর্থের বিনিময়ে দেওয়া সেই সেবায় অতিরিক্ত গ্রাহক সহায়তা ও বিশেষ সুবিধা পাওয়া যায়। অন্যদিকে বিনামূল্যের ‘ফেসবুক ভেরিফায়েড’-এর উদ্দেশ্য কেবল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা। এতে অতিরিক্ত গ্রাহক সহায়তা বা বিশেষ সুবিধা যুক্ত থাকবে না।

প্রথমে বিশ্বের কয়েকটি দেশে এ সুবিধা চালু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মেটার প্রত্যাশা, নতুন এই উদ্যোগ ফেসবুককে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝