রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোণায় প্রাথমিক শিক্ষা নিয়ে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৫:৫৪ পিএম  (ভিজিট : ৩১)
X

নেত্রকোণায় জেলার আটপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকগণের সক্রিয় অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। 

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ও নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম ও আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়েদ আলম। সভায় আপাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝