রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাফরুলে সংঘর্ষে গুলিবিদ্ধ পথচারীসহ দুজন, নিহত যুবদল কর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ৫২)
X

রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় যুবদলের সদস্য মনির হোসেনসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের ১৩ নম্বরের কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।  আহত অন্য দুজন হলেন- নালাম সরদার ও মনির হোসেন (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টায় এলাকায় ৭-৮ জন আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ৩ জন অস্ত্রধারী লোক এসে গুলি করে। গুলি করে পালিয়ে যাওয়ার সময় একজনকে স্থানীয়রা ধরে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।
‎এ বিষয়ে কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) মাসনুন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলাগুলির ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝