রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাহুল ও প্রিয়াঙ্কাকে মোদির বাসভবনের সামনে থেকে আটক
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ৪৬)
X

হঠাৎ পুরো ভারতের রাজনীতিতে বড় ধরনের কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছেন লাখ লাখ নেতা কর্মী। ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রার একদিন পর নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থানরত কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে একটি বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন তারা। মিছিল থেকে নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়।

সূত্র থেকে জানা গেছে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে রাতভর বিক্ষোভ চালিয়ে যাবেন, কিন্তু সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ অন্যান্য নেতাদের ঘটনাস্থল থেকে আটক করেন।

উল্লেখ্য, সোমবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী সংসদের দিকে মিছিল করেন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে এই মিছিলে পুলিশ লাঠিপেটা ও টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সূত্র: এনডিটিভি

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝