রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় মানবপাচার,সাবেক মন্ত্রী-এমপির এজেন্সিসহ ৪৯ টি লাইসেন্স বাতিল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:৫৮ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৮:০৪ পিএম  (ভিজিট : ৩২)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব শালী সাবেক মন্ত্রী-এমপিদের মালিকানাধীন এজেন্সিসহ ৪৯টি রিক্রুটিং প্রতিষ্ঠানের লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট গঠন, অতিরিক্ত অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের সুনিদিষ্ট অভিযোগে মানবপাচার মামলায় বিচারিক আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। গত ১৯ জুলাই মন্ত্রণালয়ের মনিটরিং শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আজ সোমবার (২০ জুলাই) গণমাধ্যমকে জানানো হয়েছে, লাইসেন্স প্রত্যাহার হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন এজেন্সি। এছাড়া সাবেক এমপি বেনজীর আহমেদ, জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন হাজারী, ব্যবসায়ী নূর আলী, রুহুল আমিন স্বপন ও মাহবুবুর রহমান সঞ্জুর মালিকানাধীন এজেন্সিও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়ায় সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠিয়ে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে পল্টন থানায় একটি মানবপাচার মামলা দায়ের করা হয়। ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা ৪৯টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে তাদের লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট গড়ে তুলে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩; বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধি-বিধান মেনে চলা বাধ্যতামূলক।

তবে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল এবং তা গৃহীত হওয়ায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারার ক্ষমতাবলে তাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝