রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ইউসুফ-সেক্রেটারি মাজহারুল
তুষার ইমরান, কুবি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৬:১০ পিএম   (ভিজিট : ২৫৪)
X

এবার প্রকাশ্যে আসলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি  ইউসুফ ইসলাহি ও সেক্রেটারি মাজহারুল ইসলাম। শিবিরের আয়োজনে নবীন বরণ নিয়ে সাংবাদিকদের দাওয়াত দিলে তাঁদের পরিচয় পাওয়া যায়। জানা গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহি। সেক্রেটারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে প্রতিবেদককে ফোন করেন সেক্রেটারি মাজহারুল ইসলাম। তখন তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রির্সোটে কুবির ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের নিয়ে  “ নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন” এই নামে একটি অনুষ্ঠান হওয়ার বিষয়ে জানান।  প্রতিবেদককে এই অনুষ্ঠানের সংবাদ কভারেজ দিতে বলেন। এই সময় প্রতিবেদকের প্রশ্নের জবাবে সভাপতির পরিচয় জানান তিনি। তবে কমিটির অন্যান্য সদস্যদের বিষয়ে প্রশ্ন করলে তিনি পরবর্তীতে কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রকাশের কথা বলেন।

আ. দৈনিক/ কাশেম/ ইমরান


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝